কেন জুমলা

জুমলা/Joomla

জুমলা একটি অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। সিএমএস হিসেবে এর অবস্থান শীর্ষাবস্থান নিয়ে ভিন্নমত থাকলেও শীর্ষ তিন সিএমএসের মধ্যে জুমলা যে একটি সে বিষয়ে সন্দেহ নেই। আর আমাদের দেশে? এক নম্বর! আমি ব্যক্তিগতভাবে অনেক নবীনদের চিনি যারা ওয়েবসাইট মানেই জুমলা বোঝেন, নিজেদের চাহিদা না বুঝেই, জুমলার সুবিধা, সমস্যা না জেনেই ঝাপিয়ে পড়েন জুমলায় সাইট তৈরী করতে।

জুমলার এত জনপ্রিয়তার অবশ্যই শক্ত কিছু কারণ আছে। শীর্ষস্থানীয় কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেমগুলোর সবগুলি বিনিপয়সায় মেলে, তাই এই বিষয়টা বাদ দিলে-

  • কোন প্রকার কোড, স্ক্রীপ্টিং না জেনেও চমৎকার সাইট বানানো যায়।
  • ব্লগ, পোর্টফোলিও, পোর্টাল, সামাজিক সম্পর্কের সাইট, ফোরাম, ই-কমার্স সব ধরণের ওয়েবসাইট বানানো যায়। বলা হয় জুমলার সীমাবদ্ধতা আপনার কল্পনা। (কথাটা একটু বেশিবেশি হয়ে গেলেও অনেকটাই সত্যি)
  • কন্টেন্টের উপর সুপার কন্ট্রোল থাকে।
  • প্রচুর ফ্রী টেমপ্লেট পাওয়া যায় যা দিয়ে চমৎকার সব দেখতে ওয়েবসাইট বানানো যায়। আর বাণিজ্যিকভাবে তো আছেই।
  • বহুভাষার ওয়েবসাইট করা যায় সহজেই।
  • মনেরমতো করে নেয়া (কাস্টোমাইজ) সহজ।
  • নিখরচায় প্রচুর টিউটোরিয়াল ও সাহায্য মেলে। জুমলা ফোরামগুলো খুবই সহায়ক ও চটপটে। ওয়ার্ডপ্রেসের চেয়েও। ‌আর দ্রুপালের সহায়তা এর কাছে কিছুই না।
  • জুমলার বাজার বিশাল বাজার।

এ তো গেল মুদ্রার এপিঠ। এবার চলুন অপর পিঠটা দেখি।

  • জুমলা শেখাটা সহজ নয়। একবার জুমলা বুঝে গেলে পানি পানি মনে হবে, কিন্তু তার আগে মনে হতে পারে দেয়ালে মাথা ঠুকছেন।
  • নিরাপত্তা একটা বড় সমস্যা। অবশ্য এটা সব সিএমএসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্যান্য সিএমএসের তুলনায় জুমলা ১.৫-এ এটা বেশি দেখা যাচ্ছে।
  • অল্প কটি এক্সটেনশনই সাইটকে ধীর করে দেয়। বিশেষত প্লাগইনগুলো লোভনীয় সব ফাংশন যোগ করে বটে, কিন্তু সেগুলো মূল্যবান সময় নষ্ট করে। ডিফল্ট সাইটটি যদি লোড নিতে ২০ সেকেন্ড লাগে, ক’টা এক্সটেনশন ব্যবহারের পর দেখবেন সেটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
  • সার্চ এন্জিন অপটিমাইজেশনের জন্য একাধিক থার্ডপার্টি এক্সটেনশন ব্যবহার করা লাগে। (অর্থাৎ সাইট আরো ধীর) । ডুপ্লিকেট ইউআরএল আরেকটা বড় সমস্যা। আপনার দুটি পাতা/মেনুর ঠিকানা যদি site.com/mobile ও site.com/tv হয় তাহলে কখনো গুগল site.com/tv/mobile এমন ঠিকানা পেতে পারে।
  • এক ইন্সটলে একটি সাইট, ওয়ার্ডপ্রেস বা দ্রুপালের মতো একই ইন্সটলে একাধিক সাইট নয়। (মাল্টিসাইটের জন্য বাণিজ্যিক সমাধান আছে অবশ্য)
Total votes: 12

মন্তব্যগুলি

Post new comment

ব্যক্তিগত তথ্য-গোপন রাখা হবে। মন্তব্যে আপনার দেখাতে গ্রাবতার একাউন্টের সাথে জড়িত ইমেইল ঠিকানা ব্যবহার করুন।