কেন দ্রুপাল

দ্রুপাল একটি অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। এটি ২০০৬ থেকে ২০০৯ এ ওপেনসোর্স সিএমএস অ্যাওয়ার্ড-এ ১ম এবং ২০১০ এ ২য় অবস্থান অর্জন করে। হোয়াইট হা‌উস, এমটিভি মিউজিক ইউকে সহ বেশ কিছু বড় কিছু মার্কা দ্রুপালের দলে আছে। দ্রুপালে তৈরী বাংলা সাইট তেমন একটা নজরে পড়েনা। শীর্ষ এই সফটওয়্যারটির ভালমন্দ খোজার চেষ্টা করছি আমি। দেখা যাক আপনার মতের সঙ্গে আমার মতের মিল কতটা।

দ্রুপালে যা কিছু ভাল:

১. বিল্ট-ইন ব্লগ, ফোরাম এবং পারমিশন সিস্টেম দ্রুপালের প্রথম আকর্ষণ।
২. সিসিকে, ভিউজ ও পাথঅটো দ্রুপালের সর্বশ্রেষ্ঠ এক্সটেনশন/প্লাগইন। বিশেষতঃ সিসিকে- এটি দ্রুপালের গর্ব, অন্যান্য সিএমএসের লোকদের কাছে ঈর্ষার বিষয়। এতিনটি মডিউল ব্যবহারের পর জুমলা বা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে 'ইস.. আহ' করবেন।
৩. কন্টেন্টের উপর সুপার কন্ট্রোল থাকে। দুয়েকটি আপাত উদাহরণ দেয়া যেতে পারে। যেমন, লেখাকে স্বাভাবিকভাবেই প্রথম পাতার শীর্ষে আটকে রাখা যায় যেটা জুমলায় হয়না। আবার ওয়ার্ডপ্রেসে লেখাটিকে প্রথমপাতায় অপ্রকাশিত রাখার কোন ব্যবস্থাই নেই। জুমলাতে সাধারণ সদস্য লেখা একবার সেভ করলেই সেটা তার আয়ত্বের বাইরে চলে যায়, খসড়া রাখার উপায় নেই। আবার ধরুন, সদস্যদের একটা তালিকা দেখাতে চাচ্ছেন যেখানে তাদের মোবাইল নম্বরটা দেখাবেন-এক্ষেত্রে জুমলায় কিম্বা ওয়ার্ডপ্রেসে আপনি এক্সটেনশন খুজতে থাকবেন। কয়েক মিনিটে আমি এরকম একটা পাতা/ব্লক বানিয়ে ফেলব কোন ফাইল কাটছাট না করেই। আপনি তখনো এক্সটেনশন খুঁজতে থাকবেন।
৪. ব্লগ (সিঙ্গেল/মাল্টিইউজার), সংবাদপত্র, সাধারণ পোর্টাল তৈরী করা দ্রুপালে সহজ।
৫. দ্রুপাল খুব ভাল সার্চ এন্জিন বান্ধব। আমি মনে করি, এদিকটা দ্রুপাল অতুলনীয় (হ্যা, ঠিকই পড়ছেন, সার্চ এন্জিনের সবচে ঘনিষ্ঠ বন্ধু দ্রুপালকে বলছি)।
৬. দ্রুপালের ইন্টারফেস অনুবাদ করা অন্য যেকোন কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেমের চেয়ে সহজ। প্রতিটা প্লাগইনের জন্য অনুবাদ ফাইল খুজে ফেরা ও আপলোড করার ঝামেলা নেই।
৭. মাল্টিসাইট ইন্সটল করা যায়। দ্রুপালের একটি সাইটের ফাইল তথা একক ইন্সটলেশনকে ব্যবহার করে আপনি বহু সাইট ইন্সটল করতে পারেন। জ্বি, মাল্টি সাইট; ওয়ার্ডপ্রেসের সাবডোমেইন (user1.wordpress.com, user2.wordpress.com) না।পুরোপুরি abul.com, www.kashem.net, chaudhuri.org ইত্যাদি ইত্যাদি।
৮. মাল্টি সাইট লগইন সম্ভব। একটি দ্রুপাল সাইটে লগইন করলে আপনার নেটওয়ার্কের সব সাইটে স্বয়ক্রিয় লগইন করা যেতে পারে। ওয়ার্ডপ্রেসে যা সম্ভব নয়।
৯.সাইটের নিরাপত্তা নিয়ে দুঃচ্শিন্তা দ্রুপালে তেমন নেই। জুমলার মতো এত্তো সমস্যা দ্রুপালে ধরা পড়ে না। (তাই বলে ছুট্টিরে ভাই ভেবে সিকিউরিটি/আপডেট পর্যবেক্ষণ না করার অবকাশ নেই।)
৬.ফ্রন্টএন্ড (সাইটের যে অংশ দর্শক ও সাধারণ সদস্যরা দেখে) থেকে ব্যাক-‌এন্ডের দূরত্ব কম। জুমলায় এদুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবং ভিন্ন ভিন্ন লগইনের প্রয়োজন পড়ে। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের চেহারা ভিন্ন; মনেহয় অন্য দেশে এলাম। কিন্তু দ্রুপালে ব্যাকএন্ডের পার্থক্য কেবল অনুমতি। আপনি অনুমোদিত হলেই সেটা দেখবেন এবং একই আবহ পাবেন (যদি ভিন্ন থিম ব্যবহার না করেন)।
১০. দ্রুপালের বাজারদর অনেক। দ্রুপাল সাধারণ ব্যবহারকারীরা/ ছোট কোম্পানী ব্যবহার করেনা। এর মক্কেল সব বড় বড়। হতে পারে জুমলা বা ওয়ার্ডপ্রেসের মতো প্রচুর সাইট দ্রুপালে তৈরী হয়না, কিন্তু যারা দ্রুপাল সাইটের বাজেট সাধারণতঃ অন্যগুলোর চেয়ে বেশি হয়।

দ্রুপালের অন্য দিক:

১. দ্রুপাল বেশ কঠিন একটি সিএমএস। দ্রুপাল শেখা ও বুঝে ওঠার জন্য যথেষ্ট শ্রম ও ধৈর্য্যের প্রয়োজন। জুমলাকে যদি কঠিন বলেন, দ্রুপাল তাহলে মহাকঠিন। প্রথমদিকে আমার মনে হতো লোহার হাতুড়ি (মাথা শ্যাষ!)। অন্য সবাই যখন লেখালেখি, প্রকাশনাকে কন্টেন্ট বলে, দ্রুপালে  সেটাকে সহজ করে নোড বলা হয়। ট্যাক্সোনমি আর টার্ম হলো দ্রুপালের  সেকশন  ও ক্যাটাগরী কিম্বা ক্যাটাগরি সাব-ক্যাটাগরী। একটা তালিকা কিম্বা স্লাইড তৈরীর জন্য আপনার লাগবে ভিউজ- দ্রুপালের সবচেয়ে জটিল মডিউল। ভিউজ বুঝে উঠলে দ্রুপালের তেমন কিছু বাকি থাকে না (প্রোগ্রামিং ছাড়া)।
২. বিল্ট-ইন এডিটর নেই। এডিটর যোগ ও কনফিগার করাটাও বেশ ঝকমারি। এমনকি লেখাতে ছবি যোগ করতে হলে আলাদা এক্সটেনশন ইন্সটল করতে হয়।
৩. থিম/টেমপ্লেট রাজ্যে দ্রুপাল তুলনামূলক ভিখারী। ভাল মানের থিমের বড্ড অভাব দ্রুপালের। অথচর জুমলা/ওয়ার্ডপ্রেসের কাড়ি কাড়ি থিম ফ্রীতে পাওয়া যায়, যার মধ্যে অনেক ভাল মানের। ওয়ার্ডপ্রেস ও জুমলার অনেক ফ্রী থিম দ্রুপালের প্রিমিয়াম/কাষ্টম থিমগুলোর চেয়ে সুন্দর। অবশ্য আপনি বলতে পারেন, চেহারায় কি আছে! গুণ দেখুন। কিন্তু... চেহারারতো দরকার আছে। মানুষ যে রুপবিচারী। তবে সুখের কথা হলো জুমলার টেমপ্লট ক্লাবগুলো ইদনীং দ্রুপালের দিকে ঝুকেছে এবং বলাবাহুল্য -- সুবহানাল্লাহ। দ্রুপালে সুন্দরী ওয়েবসাইট দেখা যাবে।
৪. সামাজিক সম্পর্কের সাইট দ্রুপালে তৈরী করা সম্ভব নয়, যদি না আপনি প্রোগ্রামার হন, অনেক পরিশ্রমের জন্য প্রস্তুত থাকেন কিম্বা অনেক টাকা খরচ করার ইচ্ছে থাকে এক্সটেনশন/প্লাগইন তৈরী করে নিতে।
৫.সাধারণ (‌আমি ফাংশনের কথা বলছি) একটা সাইট ওয়ার্ডপ্রেসে বা জুমলাতে যত সহজে বানাবেন, দ্রুপালে ব্যাপারটা তত সহজ নয়।দ্রুপাল ছোট/সাধারণ সাইটে জন্য নয়।
৬. সাধারণ সার্ভার যেসবে জুমলা/ওয়ার্ডপ্রেস "ভাল" চলে তা দ্রুপালের জন্য যথেষ্ট নয়। দ্রুপাল রিসোর্স খোর।হাতপা ছড়াতে চাইলে আপনার লাগবে ভিউজ, সিসিকে আর নির্ভরশীল কিছু মডিউল যেগুলো সাইটকে খুবই ধীর ও ভারী করে দেয়। ক্যাশিং ও পারফর্মেন্সের যত এক্সটেনশন আছে সেগুলো ব্যবহার করতে চাইবেন, কিন্তু উপযুক্ত সার্ভার লাগবে।
৭. দ্রুপাল সম্পর্কে একটা প্রচলিত বাক্য- এটা যতটা ডেভলপার বান্ধব, ততটা ডিজাইনার বান্ধব নয়। আর এজন্যই দ্রুপালের ফ্রী/প্রিমিয়াম থিমের অভাব।

Total votes: 11

মন্তব্যগুলি

Post new comment

ব্যক্তিগত তথ্য-গোপন রাখা হবে। মন্তব্যে আপনার দেখাতে গ্রাবতার একাউন্টের সাথে জড়িত ইমেইল ঠিকানা ব্যবহার করুন।