বাংলা সাইটে ইংরেজী লেখা ভাল দেখায়না!

বাংলা সাইটে ইংরেজী লেখাগুলোর প্রতি লক্ষ্য করেছেন কি? করেন নি? আমি কয়েকটা স্ক্রীণশট দিচ্ছি-একটু ভাল করে লক্ষ্য করুন।

ইংরেজী বর্ণগুলোর জন্য কেমন মায়া লাগে না!

প্রজন্ম ফোরামপ্রজন্ম ফোরাম

প্রথমআলো
প্রথমআলো

সামহোয়্যার ইন ব্লগ
সামহোয়্যারইনব্লগ

অনেকেই হয়তো বলবেন-"এটা ব্রাউজারের সমস্যা.. ইত্যাদি ইত্যাদি"। কিন্তু এটা মোটেও ব্রাউজারের সমস্যা নয়। যাহোক, আসুন একবার বাংলা উপরোক্ত সাইটগুলোর ফন্ট ফ্যামিলি একটু দেখে নেই-

টেকটিউনস

font-family: SolaimanLipi,Arial,Vrinda !important;

প্রজন্ম ফোরাম

font: 100%/1.5em Solaimanlipi,Vrinda;

সামহোয়্যারইনব্লগ

font: 16px SolaimanLipi;

প্রথমআলো

font-family: solaimanLipi,arial;

প্রতিটা সাইটের ক্ষেত্রে বাংলা ইউনিকোড ফন্টকে প্রথমে রাখা হয়েছে। ফলাফল হলো বাংলা ঠিকঠাক দেখাচ্ছে, ইংরেজীটা না। বাংলা সাইটে ইংরেজী লেখা ভাল দেখাবেনা-এটা খুবই স্বাভাবিক কেননা বাংলা ইউনিকোড ফন্টগুলোতে ইংরেজী বর্ণগুলো ভাল দেখানোর প্রচেষ্টা থাকেনা।

সমাধান?
বাংলা ফন্টে ইংরেজীর চেহারা ভাল নয়তো কি হয়েছে, ইংরেজী ফন্টে তো ইংরেজীর চেহারা ভাল আসে! কি মনেহচ্ছে? আমি উল্টো পাল্টা বকছি? ইংরেজী ফন্টকে সামনে দিয়ে বাংলা ফন্টকে পিছনে রাখুন। আহা, রেখেই দেখুন না। ইংরেজী ফন্টে বাংলা বর্ণ থাকে না, তাই ইংরেজী লেখাগুলো দেখানোর পর ওরা হাল ছেড়ে দেয় এবং দায়িত্ব পড়ে পেছনে বসে থাকা ইউনিকোড বাংলা ফন্টের উপর। ফলাফল ইংরেজী ও বাংলা উভয় লেখা ঠিকঠাক দেখায়।

ফন্ট ফ্যামিলতে Serif কিম্বা Sans-Serif রাখলে অবশ্যই সবশেষে রাখবেন। কেন রাখবেন সেটা আরেক প্রশ্ন। অন্যসময় বলব।

Total votes: 14

মন্তব্যগুলি

touhid-এর ছবি
touhid
‌আগষ্ট 15, 2011 - 11:29অপরাহ্ন

মামুন ভাই!!!

I am surprized!!

আসলে আমিও একি সস্যায় ভুগছিলাম।

সমাধান পেয়ে অনেক উপকৃত হলাম।

অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই...

Post new comment

ব্যক্তিগত তথ্য-গোপন রাখা হবে। মন্তব্যে আপনার দেখাতে গ্রাবতার একাউন্টের সাথে জড়িত ইমেইল ঠিকানা ব্যবহার করুন।