Skip to main content

প্রবেশ করুন

জুমলায় "message" দেখাচ্ছে না?!!

জুলাই 24, 2010 লিখেছেন আলমামুন

প্রায়ই দেখা যায় জুমলায় তৈরী কোন সাইট নিবন্ধন, ৪০৩ সমস্যা ইত্যাদিতে "message" দেখাচ্ছে না, অর্থাৎ সসদ্য যখন নিবন্ধন করছে তখন তাকে বলা হচ্ছে না যে "আপনার নিবন্ধন হয়ে গেছে.. ইত্যাদি ইত্যাদি" অথবা "আপনার প্রবেশাধিকার নেই" এই জাতীয় কোন বার্তা। সমস্যাটা জুমলায় নয়, আপনার টেমপ্লেটে। "message" দেখানোর সেই লাইনটি আপনার টেমপ্লেটে নেই।

কেন ওয়ার্ডপ্রেস

জুন 23, 2010 লিখেছেন আলমামুন

শুরুটা স্রেফ ব্লগিংয়ের জন্য হলেও কন্টেন্টম্যানেজম্যান্ট সিস্টেমগুলির মধ্যে শীর্ষাবস্থানে রয়েছে ওয়ার্ডপ্রেস; জিতেছে ২০০৯ এর শীর্ষ সিএমএস অ্যাওয়ার্ড। মনে হয়না এবছর কিম্বা আগামী বছর এই জায়গাটা ফের দখলে নিতে পারবে দ্রুপাল কিম্বা জুমলা। ওয়ার্ডপ্রেসের এত জনপ্রিয়তার কারণ “এটা ওপেনসোর্স পণ্য এবং বিনিপয়সায় পাওয়া যায়” শুধু তা নয়..আবার এটি গত বছরের সেরা সিএমএস নির্বাচিত হয়েছে মানে এই নয় যে ওয়েবসাইট তৈরী মানেই ওয়ার্ডপ্রেস.. এর যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনি রয়েছে সীমাবদ্ধতা।

কেন জুমলা

মে 8, 2010 লিখেছেন আলমামুন

জুমলা একটি অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। সিএমএস হিসেবে এর অবস্থান শীর্ষাবস্থান নিয়ে ভিন্নমত থাকলেও শীর্ষ তিন সিএমএসের মধ্যে জুমলা যে একটি সে বিষয়ে সন্দেহ নেই। আর আমাদের দেশে? এক নম্বর! আমি ব্যক্তিগতভাবে অনেক নবীনদের চিনি যারা ওয়েবসাইট মানেই জুমলা বোঝেন, নিজেদের চাহিদা না বুঝেই, জুমলার সুবিধা, সমস্যা না জেনেই ঝাপিয়ে পড়েন জুমলায় সাইট তৈরী করতে।

‌আঙ্কেল জো কে না বলুন

মে 3, 2010 লিখেছেন আলমামুন

ঘটনাটা সয়ে নেয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আর প্রতিবাদ না জানিয়ে পারলাম না। ব্যর্থতা, ঈর্ষা আর হতাশা একটা মানুষকে কি করতে পারে আঙ্কেল জো তার মস্ত বড় উদাহরন। যে বিজয় (কীবোর্ড) একসময় বাংলার “ত্রাণকর্তা” ছিল, আজ তা মোড়ের কম্পিউটার কম্পোজের দোকানে ধুকছে। ‌ইন্টারনেট, উইন্ডোজ ভিসতা/সেভেনে এবং লিনাক্সে মার খাওয়া বিজয় আজ ভূলতে বসা সফটওয়্যার। উপরন্তু বিজয়ের ইউনিকোড সংস্করণটিও বিনি পয়সার অভ্র ও (কিছুটা) জাতীয় কীবোর্ডের কল্যাণে বাজার পায়নি। স্বাভাবিকভাবেই “আঙ্কেল জো”র জন্য এটা বড় বেদনাদায়ক।

কিন্তু বেদনাহত আঙ্কেল জো, এটা কি করছেন?!

টুলটিপ-কোন প্লাগইন ছাড়াই

মার্চ 21, 2010 লিখেছেন আলমামুন

কঠিন ও জটিল শব্দসমৃদ্ধ লেখাকে সহজবোধ্য ও সুন্দরভাবে উপস্থাপন করতেটুলটিপের ব্যবহার অনন্য। অনেক ডাইনামিক স্ক্রীপ্টে আপনি সহজেই এটা করতে পারেন প্লাগইন/এক্সটেনশন ব্যবহার করে। কিন্তু স্ট্যাটিক ওয়েবপেজেতো এমন কোন ইন্সটলের সুযোগ নেই-ই। তাহলে?কোন প্লাগইন ইন্সটল করা ছাড়াই আপনি টুলটিপ দেখাতে পারেন সহজেই। এবং এজন্য ডাইনামিক স্ক্রীপ্টে কোন প্লাগইন ইন্সটলের প্রয়োজন হবে না।

Premium Drupal Themes by Adaptivethemes